বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সরকারি ঋণের অনাদায়ী অর্থ পরিশোধে মানসিকতা চাই: দিনাজপুর ইউএনও

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২০, ২০২৫, ০৩:২৪ পিএম

সরকারি ঋণের অনাদায়ী অর্থ পরিশোধে মানসিকতা চাই: দিনাজপুর ইউএনও

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন সুলতানা বলেছেন, সরকারি ঋণের অনাদায়ী অর্থ আদায়ে আইনি পদক্ষেপ গ্রহণ নয়, বরং উপকারভোগীদের পরিশোধের মানসিকতা থাকতে হবে।

ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনতে ঋণ গ্রহীতাদের এই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগাতে হবে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) সদর উপজেলা কার্যালয়ের হলরুমে দিনাজপুর সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরের উপজেলা পর্যায়ে বাস্তবায়িত।

ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণ মূল্যায়ন পদ্ধতি,

উপস্থাপনা, কুইজ প্রতিযোগিতা, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পরিচিতি এবং আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ বাস্তবায়নে উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরও বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং কোতোয়ালী থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. সেলিমুর রহমান সেলিম।

স্বাগত বক্তব্য ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম। ঋণ গ্রহীতা উপকারভোগী, দলনেতা, সভাপতি ও সদস্যরা দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন এবং সহকারী সমাজসেবা অফিসার মো. আজগার আলী কোর্স সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন।