বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২২, ২০২৫, ০৪:২৪ পিএম

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৪ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।শনিবার (২২ নভেম্বর-২০২৫) দুপুর দুইটার দিকে দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

দিনাজপুর দশ মাই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাটি নিশ্চিত করে বলেন, ৬ থেকে ৭ জন যাত্রী নিয়ে একটি ইজিবাইক শহর থেকে কান্তজি মেলার উদ্দেশ্যে যাচ্ছিল।

পথিমধ্যে দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই নারী ও এক কন্যাশিশুসহ মোট চারজন যাত্রী নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতকদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।