বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ফুলবাড়ী সীমান্তে বিজিবির দুই অভিযান: মাদকদ্রব্য জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১০:৪৫ পিএম

ফুলবাড়ী সীমান্তে বিজিবির দুই অভিযান: মাদকদ্রব্য জব্দ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন পৃথক দুটি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশী মদের মোট সিজার মূল্য ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা।

শনিবার (২২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।বিজিবি জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন এর অধীনস্থ বড়গ্রাম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করে।

এর ধারাবাহিকতায় শনিবার ভোরে দাইনুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

তারই অংশ হিসেবে সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকমুক্ত সীমান্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।