বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করতে ভোট চাইলেন পৌর শ্রমিক দল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ১১:০০ পিএম

খালেদা জিয়ার বিজয় নিশ্চিত করতে ভোট চাইলেন পৌর শ্রমিক দল

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর-৩ আসনের প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে দিনাজপুর পৌর শ্রমিক দল।

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) দিনাজপুর পৌর শ্রমিক দল ৩নং ওয়ার্ডের উদ্যোগে রায় সাহেব বাড়ী এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. নুর আলম। তিনি বলেন, “আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব হবে।”

এ সময় কর্মীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি শাহীন পারভেজ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিন্টু, উপদেষ্টা সেলিনা পারভিন, নারী নেত্রী শুল্কা কুন্ডুসহ স্থানীয় শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।