রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬,

মাসুদ মুস্তাফিজের জন্মদিনে সাহিত্য পাতা প্রকাশ

মো: মামুনুর রশিদ

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:০৯ পিএম

মাসুদ মুস্তাফিজের জন্মদিনে সাহিত্য পাতা প্রকাশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ এর আয়োজনে বাংলা কবিতার সাহিত্য আড্ডা ও কেক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই উৎসবের মধ্য দিয়ে কবি ও প্রাবন্ধিক, যিনি 'কবিতার নন্দনপুত্র' হিসেবে পরিচিত, সেই মাসুদ মুস্তাফিজের জন্মদিন পালন করা হয়।

শনিবার রাতে দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসর বসে।উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ এর সহ-সভাপতি ও প্রেস ক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত

এই আড্ডায় অনুভূতি ব্যক্ত ও কবিতা পাঠ করেন— কবি আযাদ কালাম, কবি ফরিদুল আযাদ মিলন, উপন্যাসিক লায়লা চৌধুরী, অধ্যাপক কামরুজ্জামান গোপন, গল্পকার মাহাবুব আলী, কবি নিরঞ্জন রায়,

কবি-গবেষক জোবায়ের আলী জুয়েল, কবি রুবী আফরোজ, কবি মোজেল উদ্দিন, কবি অদিতি রায়, কবি তহসিনা বেগম, কবি লাল মিয়া, কবির কন্যা নিঝুম মুস্তাফিজ এবং মামুনুর রহমান জুয়েল।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সাহিত্য অঙ্গনে আর দশজন কবির মতো দিনাজপুরের 'কবিতার যাদুগর' মাসুদ মুস্তাফিজ এক উজ্জ্বল নাম। আমরা দেখেছি যে বাংলাদেশের বেশ কিছু নামি দামি জাতীয় পত্রিকায় কবি মাসুদ মুস্তাফিজ এর জন্মদিনকে সামনে রেখে তিন দিন ধরে বিশেষ সাহিত্য পাতা ও প্রবন্ধ প্রকাশ হয়েছে। যা আমাদের মতো কবিদের জন্য গর্ব করার মতো একটি বিষয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরবঙ্গ সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নিরঞ্জন হীরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি ও কণ্ঠ শিল্পী কমল কুজুর।উল্লেখ্য, গত ১৯ নভেম্বর বীরগঞ্জ চিত্রশালা, কাশিপুরেও 'কবিতার মাটি নবান্ন উৎসবে' কবি মাসুদ মুস্তাফিজ এর জন্মদিন কেক কেটে পালন করা হয়।