বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

ন্যায্য অধিকারের দাবিতে,শ্রমিক কর্মচারীর কর্মী সভা অনুষ্ঠিত

মো. মহসিন আলী

নভেম্বর ২৫, ২০২৫, ০১:৪৭ পিএম

ন্যায্য অধিকারের দাবিতে,শ্রমিক কর্মচারীর কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী পার্বতীপুর শাখার উদ্যোগে কর্মী সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বক্তারা এই সভাকে শ্রমিক আন্দোলনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী কার্যালয় থেকে র‌্যালিটি শুরু হয়ে পার্বতীপুর রেলওয়ে স্টেশন এলাকা প্রদক্ষিণ করে।

সংগঠনের পার্বতীপুর শাখার সভাপতি সাইফুল আজম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

বক্তারা বলেন, রেলওয়ের শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুবিচার নিশ্চিত করতে সংগঠন দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা পশ্চিমাঞ্চলীয় কর্মী সভাকে শ্রমিক আন্দোলনকে আরও ঐক্যবদ্ধ ও গতিশীল করার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে উল্লেখ করেন।কর্মী সভা সঞ্চালনা করেন পার্বতীপুর শাখার সম্পাদক সাঈদ ও জান্নাতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সাইদুর রহমান ও বি এম শহীদুল আলম রানা। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ও সানোয়ার হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও আব্দুল হাকিম; সহ সাধারণ সম্পাদক মোরাদ হোসেন; সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং সহ সাংগঠনিক সম্পাদক অনন্ত কুমার রবিদাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।