বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,

বৈষম্যহীন সমাজ গড়তে দিনাজপুরে জেএসকেএস-এর সমন্বয় সভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১, ২০২৫, ০৪:০৮ পিএম

বৈষম্যহীন সমাজ গড়তে দিনাজপুরে জেএসকেএস-এর সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম. হাবিবুল হাসান বলেছেন, আমরা সবাই মিলে বৈষম্যহীন একটি সুন্দর সমাজ গড়তে চাই।

যেখানে দলিত বা নিম্নবর্ণের কোনো প্রকার ভেদাভেদ থাকবে না এবং তাদের দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে। এর পাশাপাশি বৈচিত্র্যময় জীবিকার প্রবেশাধিকার বৃদ্ধি পাবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশিয়ান এইড এর সহযোগিতায় এই জেলা পর্যায় সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

দলিত ইয়থ ফর ডিগনিটি (ডিওয়াইডি)' প্রকল্পের আওতায় দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি নিয়ে এই সভা আয়োজিত হয়।জেএসকেএস এর নির্বাহী পরিচালক মো. মোস্তফা কামাল এর সভাপতিত্বে সভায় বিষয়ভিত্তিক আলোচনা করেন প্রজেক্ট কো-অর্ডিনেটর মর্জিনা রুপা।সম্মানিত আলোচক হিসেবে আরও আলোচনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মো. রওনাকুল ইসলাম, দিনাজপুর চেম্বারের পরিচালক শামীম কবির অপু।

জেলা মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নাজমুল আলম চৌধুরী ও দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর ট্রেনিং ইনচার্জ মো. খাদেমুল ইসলাম।দলিত সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন অধিকার কেন্দ্রের সভাপতি হরিদেব, সাধারণ সম্পাদক রাজু কুমার হেলা, প্রচার সম্পাদক আশিক দাস, সদস্য মনি রানী, পূজা রানী, মমতা রানী, লহ্মী রানী, রাসমনি রানী ও শ্রী রতন কুমার।

সভাপতির বক্তব্যে জেএসকেএস এর নির্বাহী পরিচালক মো. মোস্তফা কামাল বলেন, "এই প্রকল্পের মাধ্যমে জীবন দক্ষতা তরুণদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং নেতৃত্বে অংশগ্রহণে ইতিবাচক পরিবর্তন এনেছে। যুগ যুগ ধরে ঘটে যাওয়া বৈষম্যের বিরুদ্ধে দলিত যুব এবং তাদের সম্প্রদায়ের নেতৃত্ব এখন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে।" সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার মো. সাইফুল আলম।