বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৪, ২০২৫, ০৫:৩৪ পিএম

বোচাগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের কনাপাড়া গ্রামে পুকুরে ডুবে মোছাঃ হারেসুন নাহার (২.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. হালিমের আড়াই বছরের শিশুকন্যা হারেসুন নাহার খেলতে খেলতে বাড়ির পাশের মো. আমজাদ হোসেনের পুকুরের কাছে যায়।

একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়।ঘটনার কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

খবর পেয়ে বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে হারেসুন নাহারের অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।