বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

কর্মদক্ষতা ও সততার দৃষ্টান্ত বীরগঞ্জে বিদায়ী ওসিকে সম্মাননা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ০৭:২৫ পিএম

কর্মদক্ষতা ও সততার দৃষ্টান্ত বীরগঞ্জে বিদায়ী ওসিকে সম্মাননা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুরের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) রাতে বীরগঞ্জ থানা চত্বরে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শিহাব উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর বাদশা রনি।

অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জ মো. আব্দুল গফুরের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরেন বক্তারা।

তাঁর সঙ্গে কাজ করার স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত থানার কর্মকর্তারা সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।পরে থানার সকল পুলিশ সদস্যের পক্ষ থেকে মো. আব্দুল গফুর এবং তাঁর পরিবারের হাতে সম্মাননা স্মারকসহ বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালান দায়িত্বে ছিলেন এসআই (নিঃ) রায়হান নবী, এসআই (নিঃ) সুমন দেবনাথ, এসআই (নিঃ) দেবাষীশ চন্দ্র বর্মন, এসআই (নিঃ) নিহার রঞ্জন সরকার, এএসআই (নিঃ) মো. সিরাজুল আওলাদ, এএসআই (নিঃ) মো. হকিকুল ইসলাম, এএসআই (নিঃ) শিবু রায় ও এএসআই (নিঃ) মো. জাকির হোসেন সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।