বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সন্তানকে মানুষ গড়ার দায়িত্ব আমাদের, সহযোগিতা চাইলেন মাদ্রাসার পরিচালক

আতিউর রহমান

ডিসেম্বর ৮, ২০২৫, ০৫:০১ পিএম

সন্তানকে মানুষ গড়ার দায়িত্ব আমাদের, সহযোগিতা চাইলেন মাদ্রাসার পরিচালক

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল সেন্ট্রাল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ অভিভাবকের কাছে তার সন্তানদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরল সেন্ট্রাল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ।

বিরল সোনাপুকুর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ডেফোডিল প্রিপারেটরি স্কুল এর প্রধান শিক্ষক ও পরিচালক মো. নাজমুল ইসলাম এবং বিরল সেন্ট্রাল মাদ্রাসার প্রধান শিক্ষক মো. মোকাম্মেল হোসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার অভিভাবক কমিটির সভাপতি মো. হামিদুর রহমান।প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, "২০১৩ সাল থেকে এই প্রতিষ্ঠানটি আপনাদের দোয়ায় পরিচালিত হয়ে আসছে। আমরা সবসময় চেষ্টা করেছি আপনাদের সন্তানদেরকে নিজের সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করার।

তিনি আরও বলেন, "আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা সন্তানদেরকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখবেন এবং আমরা যেন আপনাদের সন্তানদেরকে প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই সহযোগিতা অব্যাহত রাখবেন। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী দেওয়ার দায়িত্ব আপনাদের কিন্তু তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের।"