আতিউর রহমান
ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরলে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (অর্থ মন্ত্রণালয়)-এর অর্থায়নে এবং সোসাইটি ফর উদ্যোগ-এর আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিরল বাজারস্থ সোসাইটি ফর উদ্যোগ-এর কার্যালয়ে ছাগল ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ৯টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়। ছাগল বিতরণের আগে সুবিধাভোগীদের ছাগল পালন প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও ৩টি প্রতিবন্ধী পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক সুবিধাভোগীদের হাতে ছাগল ও হুইল চেয়ার তুলে দেন।অনুষ্ঠানে ০৫ নং বিরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান ও সোসাইটি ফর উদ্যোগ-এর প্রকল্প পরিচালক মাহফুজ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক উম্মে নাহার। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. রফিকুল ইসলাম।বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের ভরতপুর, রবিপুর ও মহেশপুর গ্রামের উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।