বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে হলি ল্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৫৬ পিএম

দিনাজপুরে হলি ল্যান্ড কলেজে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হলি ল্যান্ড কলেজের স্কুল শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) শহরের মির্জাপুর বিআরটিসি বাস স্ট্যান্ড রোডস্থ কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রউফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও উপহার সামগ্রী তুলে দেন।

স্কুল শাখার প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহউদ্দিন, শিক্ষা পরিচালক মো. নজরুল ইসলাম এবং সম্মানিত সদস্য ডা. মো. তোজাক্কারুজ্জামান।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর ছাত্রী নুসাইবা।সমাবেশ শেষে এক অনন্য আয়োজনে শিশু শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ছবক প্রদান ও ইসলামী শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সহকারী আরবী শিক্ষক মো. শরিফুল ইসলামের পরিচালনায় খুদে শিক্ষার্থীরা তাদের অর্জিত ইসলামী শিক্ষার বিভিন্ন দিক প্রদর্শন করে উপস্থিত অভিভাবকদের মুগ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আব্দুর রউফ বলেন, “শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলাই আমাদের মূল লক্ষ্য। অভিভাবকদের সচেতনতা ও শিক্ষকদের প্রচেষ্টায় হলি ল্যান্ড কলেজ আধুনিক শিক্ষার একটি মডেল হিসেবে কাজ করছে।”