বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৯ পিএম

দিনাজপুর রেড ক্রিসেন্টের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের উদ্যোগে চলমান শীত মৌসুমে অসহায় ও দুর্গত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরের পাহাড়পুরস্থ ইউনিট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সদর দপ্তর থেকে প্রাপ্ত এসব কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

উদ্বোধনকালে তিনি বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্টের এই উদ্যোগ প্রশংসনীয়। আর্তমানবতার সেবায় সমাজের বিত্তবানদেরও এভাবে এগিয়ে আসা উচিত।”

দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান এ. কে. এম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর ইউনিটের লেভেল অফিসার খন্দকার সাইফুল ইসলাম, আরিফ রেজা, রীনা ইয়াসমিন এবং যুব রেড ক্রিসেন্টের একঝাঁক স্বেচ্ছাসেবী। বিতরণকালে কনকনে শীতে বিপর্যস্ত মানুষগুলো উষ্ণ উপহার পেয়ে রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।