বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে `সিগনেচার ৯৪‍‍`এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা

মো. ফরহাদ হোসেন

জানুয়ারি ৩, ২০২৬, ০৭:৩৭ পিএম

বীরগঞ্জে `সিগনেচার ৯৪‍‍`এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা

ছবি-দিনাজপুর টিভি

বন্ধুত্ব, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার স্লোগান নিয়ে এগিয়ে চলা সংগঠন ‘সিগনেচার ৯৪’-এর বার্ষিক সাধারণ সভা ও বনভোজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বীরগঞ্জ সরকারি কলেজ হলরুমে এই আলোচনা সভা ও বনভোজনের রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাষক মো. মনোয়ার আহম্মেদ সিদ্দিকী।

তিনি বলেন, সিগনেচার ৯৪ কেবল একটি সংগঠন নয়, এটি বন্ধুত্ব ও মানবিকতার এক দৃঢ় বন্ধন। সমাজে ইতিবাচক চর্চা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে এ ধরণের অরাজনৈতিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হারুনুর রশিদ কাঞ্চনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতা শফিকুল ইসলাম শফিক, আসাদুজ্জামান চৌধুরী মামুন, হেরম্ব রায়, রফিকুল আলম বাবুল, রুস্তম আলী ও আবুল কালাম আজাদসহ আরও অনেকে। বক্তারা ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজন ও সাধারণ সভা সফল করতে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সংগঠনের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদকের অভিষেক এবং বনভোজনের আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়। নারী সদস্যদের মধ্যে কেয়া, মর্জিনা, সিতা ও মোসলেমাসহ স্থানীয় সুধীজনরা সভায় অংশগ্রহণ করেন।