বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মো আরিফ ইসলাম

জানুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৯ পিএম

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আলোর ভুবন সামাজিক সংঘ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী বাজারে শতাধিক দুস্থ ও বয়স্ক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি মো. আহসান হাবিব শাহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এই সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি চিত্তরঞ্জন রায়, সহ-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও মো. সাইফুল ইসলাম, কৃষি সম্পাদক মো. মিলন ইসলাম, প্রচার সম্পাদক মো. নাজমুল হক এবং মো. শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে নিজপাড়া ইউনিয়নের কল্যাণী ও শম্ভুগাঁও গ্রামের শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় হাড়কাঁপানো শীতে সামান্য উষ্ণতা ও সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটে উঠতে দেখা যায়।