মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১০, ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরল উপজেলার টিনপাড়া ও বাসুদেবপুর এলাকার শীতার্ত ওড়াও-আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় অসহায় ও অনগ্রসর মানুষদের মাঝে সংগঠনটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ এবং দিনাজপুর জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক প্রমথেশ শীল।
পুরো কার্যক্রমটি সার্বিক তত্ত্বাবধান করেন নিপা শেঠ।এ সময় বক্তারা বলেন, সমাজে পিছিয়ে পড়া, অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষদের খোঁজ অনেকে রাখে না।
এই প্রচণ্ড শীতে গ্রামে-গঞ্জে অনেক অসহায় মানুষ নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। সেইসব আর্ত-শীতার্ত মানুষদের শীত নিবারণে মহিলা পরিষদ দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে। আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে আগামীতেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
প্রচণ্ড শীতে উষ্ণ উপহার হিসেবে কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিনপাড়া ও বাসুদেবপুর গ্রামের ওড়াও-আদিবাসী পরিবারের সদস্যরা।