জানুয়ারি ১৬, ২০২৬, ১২:০০ এএম
দিনাজপুরের বিরল উপজেলায় হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘ছুটে চলা ফাউন্ডেশন’। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের বালান্দোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক গরিব মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ছুটে চলা ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ সাঈদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, তীব্র শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষগুলো অনেক কষ্টে দিন কাটাচ্ছে।
আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কিছু মানুষের কষ্ট লাঘব হয়, তবেই আমাদের সার্থকতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছোট বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক।
মৌলভী জালাল উদ্দীন, সংগঠনের জেলা কমিটির নির্বাহী সদস্য হামিদার রহমান ও এমিলুস মার্ডীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাড়কাঁপানো এই শীতে নতুন কম্বল হাতে পেয়ে উপস্থিত দুস্থ মানুষের মুখে স্বস্তির হাসি দেখা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন