বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মো আরিফ ইসলাম

জানুয়ারি ১৮, ২০২৬, ০৭:৪০ পিএম

বীরগঞ্জে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের দক্ষিণ দলুয়া আশ্রমপাড়া এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে সাতোর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই বৈঠকের আয়োজন করা হয়।

শ্রী হরিচন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি সমৃদ্ধ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আসন্ন নির্বাচনে দেশবাসীর সমর্থন কামনা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বৈঠকে উপজেলা বিএনপি ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এসময় স্থানীয়রা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা প্রার্থীর সামনে তুলে ধরেন এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।