এনামুল মবিন(সবুজ)
জানুয়ারি ১৮, ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের চিরিরবন্দরে তীব্র শীতে কাতর অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ২০০ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় চত্বরে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ফুলবাড়ী ব্যাটালিয়ন-২৯ বিজিবি’র পরিচালক ও অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার, পিএসসি।
এসময় আরও উপস্থিত ছিলেন ২৯ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ও উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান এবং সীমান্ত ব্যাংক চিরিরবন্দর শাখার ব্যবস্থাপক মো. রেজওয়ান শরীফ।সীমান্ত ব্যাংক চিরিরবন্দর শাখার ব্যবস্থাপক মো. রেজওয়ান শরীফ বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছি।
ব্যাংকিং সেবার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সীমান্ত ব্যাংকের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”তীব্র শীতে কম্বল পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।