রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে রায়ান্স কম্পিউটার্সের নতুন শাখা উদ্বোধন

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:০৮ পিএম

দিনাজপুরে রায়ান্স কম্পিউটার্সের নতুন শাখা উদ্বোধন

দিনাজপুরে রায়ান্সের নতুন শাখা। ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র গণেশতলা রোডে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় আইটি রিটেইল চেইন রায়ান্স কম্পিউটার্স লিমিটেড। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আফরাহীম প্লাজায় প্রতিষ্ঠানটির ২১তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে উত্তরের জনপদে আধুনিক প্রযুক্তি পণ্য ও সেবা আরও সহজলভ্য হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ১১২১/১ গণেশতলা রোডে অবস্থিত এই শাখাটি স্থানীয় শিক্ষার্থী, তরুণ সমাজ এবং পেশাজীবীদের ডিজিটাল চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা রাখবে। 

দিনাজপুরের এই ব্যস্ততম এলাকায় নতুন শাখা চালুর ফলে গ্রাহকরা এখন হাতের কাছেই আন্তর্জাতিক মানের ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং পিসি ও স্মার্ট গ্যাজেট সংগ্রহের সুযোগ পাবেন।প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় ধরে গ্রাহকসেবায় অগ্রাধিকার, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিক্রয়োত্তর সেবার মাধ্যমে দেশজুড়ে আস্থা অর্জন করেছে। 

দিনাজপুরের এই নতুন আউটলেটে লেটেস্ট প্রযুক্তির স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাডস, আইওটি ডিভাইসসহ আধুনিক সব আইটি পণ্যের বিশাল সংগ্রহ রাখা হয়েছে। অভিজ্ঞ বিক্রয় পরামর্শকরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সঠিক পণ্যটি বেছে নিতে সরাসরি সহযোগিতা প্রদান করছেন।

উত্তরাঞ্চলের প্রযুক্তি বাজারকে আরও গতিশীল করতে রায়ান্সের এই সম্প্রসারণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্বোধনী উপলক্ষ্যে শাখাটিতে গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার রাখা হয়েছে। আধুনিক ডিজিটাল সমাধানের কেন্দ্র হিসেবে এই শাখাটি দিনাজপুরের প্রযুক্তিপ্রেমীদের জন্য এক নতুন গন্তব্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী উপলক্ষে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

রায়ান্সের নতুন শাখায় আপনাকে স্বাগত—দিনাজপুরে আপনার প্রযুক্তি যাত্রা শুরু হোক রায়ান্সের হাত ধরেই!