মার্চ ১, ২০২৬, ১০:৩২ পিএম
দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ রমজান) বাদ আছর শহরের জেলরোডস্থ ইয়াম্মী চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডা: মোঃ ইমার উদ্দিন কায়েস, সহ-সভাপতি আলহাজ্ব আবু আহমেদ জাফরুল্লাহ ও আলহাজ্ব মোঃ সাইদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন মোল্লা, অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক সাগর চন্দ্র রায় এবং ক্রীড়া সম্পাদক মোঃ মাজেদুর রহমান। সদস্যবৃন্দের মধ্যে মোঃ মকবুল হোসেন, ডাঃ মোঃ আব্দুল লতিফ, মোঃ আজাহার আলী, মোঃ রাশেদুজ্জামান রাশেদ, মোঃ মোজাহার আলী সরকার বাবু ও মোঃ শহিদুল ইসলাম সবুজসহ জেলা ও বিভিন্ন উপজেলার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরিশেষে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন