মার্চ ১৫, ২০২৬, ০৯:১০ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে দিনাজপুর শহরের বালুবাড়িস্থ সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকগণ অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি ডা. মমতাজ বেগম পলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম এবং সংগঠনের উপদেষ্টা মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধিবিধান মেনে মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, অফিস সহকারী তওহিদুল ইসলাম, দিনাজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ রহমান প্লাবনসহ সংগঠনের সহ-সভাপতি মো. জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান বাপ্পি।
দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের অর্থ সম্পাদক তোফায়েল আহমেদ, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায় বকুল, প্রচার সম্পাদক চন্দন অধিকারী ভোলা এবং বিভিন্ন উপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন