বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিরলে আল জামিআ‍‍`হ আস সালাফিয়্যাহর শিক্ষার্থীদের সংবর্ধনা

আতিউর রহমান

এপ্রিল ১০, ২০২৬, ০৫:৪৮ পিএম

বিরলে আল জামিআ‍‍`হ আস সালাফিয়্যাহর শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থিত তেঘরা আল জামিআ‍‍`হ আস সালাফিয়্যাহর ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে অবস্থিত বায়তুল হামদ মসজিদে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে অভিভাবক ও স্থানীয় সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও দিকনির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন মাসিক আল-ইতিছাম-এর প্রধান সম্পাদক ও নিবরাস ইসলামি রিসার্চ ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। 

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ড্যান্ডি থেকে উচ্চশিক্ষা সম্পন্নকারী এই বিশিষ্ট আলেম শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে ইসলামী শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।আল জামিআ‍‍`হ আস সালাফিয়্যাহ-তেঘরার অধ্যক্ষ শায়খ ওবাইদুল্লাহ বিন আব্দুল মতিনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসার সভাপতি আব্দুল্লাহ হিল কাফি এবং সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। 

এছাড়া স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবকদের মধ্যে শামীম কবীর, আবুল খায়ের, লুৎফর রহমান, নজরুল ইসলাম ও আব্দুস সালামসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান।সভাপতির বক্তব্যে শায়খ ওবাইদুল্লাহ বিন আব্দুল মতিন মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সফলতায় সকলের সহযোগিতা কামনা করেন।

 অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও রাকিবুল হাসান রনিসহ বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান স্থানীয় পর্যায়ে শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।