শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

এনামুল মবিন(সবুজ)

এপ্রিল ১৬, ২০২৬, ০২:৪৬ পিএম

চিরিরবন্দরে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বিজ্ঞান মেলার উদ্বোধন -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে দুদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৫ এপ্রিল বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার সূচনা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এবারের মেলায় উপজেলার মোট ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানগুলো পৃথক ১৮টি স্টলে তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করছে।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ। এ সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব পাল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, দারুল ফালাহ মাদরাসার অধ্যক্ষ ও সাংবাদিক ইউসুফ আলী এবং মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমানসহ স্থানীয় সংবাদকর্মীরা অংশ নেন।

মেলার উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। দুদিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা তাদের মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের সুযোগ পাবে। মেলাটি স্থানীয় শিক্ষা ও প্রযুক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।