রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মো: মামুনুর রশিদ

মে ৭, ২০২৬, ০৩:৫০ পিএম

দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি-দিনাজপুর টিভি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী বা ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।সকাল ১০টায় দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক সার্কেল কার্যালয়ে জাতীয় পতাকা ও আইইবি পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। 

এরপর সেখানে সমবেত প্রকৌশলীরা শপথ বাক্য পাঠ করেন। সকাল ১০টা ২০ মিনিটে একটি উৎসব র‍্যালি বের করা হয়। পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে সড়ক সার্কেল কনফারেন্স রুমে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা এবং বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আইইবি দিনাজপুর কেন্দ্রের চেয়ারম্যান ও দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের সম্মানী সম্পাদক ও দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবি দিনাজপুর কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকৌশলী এবিএম হুমায়ুন কবীর, নেসকো সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ হাসনাত জামান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান।

এছাড়াও বক্তব্য রাখেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ, এলজিইডি দিনাজপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম আখতার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ আহমেদ।

হাবিপ্রবির সহকারী অধ্যাপক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম এবং আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৈকত আলীসহ অন্যান্য কাউন্সিলর সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ ফাওজুল কবীর এবং হাবিপ্রবির সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ।প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে দিনাজপুরের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরে কর্মরত প্রকৌশলীরা অংশ নিয়ে পেশাগত ঐক্য ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।