শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিরল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আতিউর রহমান

মে ১১, ২০২৬, ০৭:৪৩ পিএম

বিরল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিরল উপজেলা হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তব্য রাখেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ও পল্লী বিদ্যুৎ বিরল জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আব্দুর রশিদ।

সভায় আরও অংশ নেন বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, নিরাপদ খাদ্য পরিদর্শক সুমঙ্গল রায় এবং বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আনিছুর রহমান, মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, বিজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ হোসেন এবং বিজিবির কোম্পানি কমান্ডারসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা উপজেলার প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।