বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৬, ১০:৪৫ পিএম

চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে আইসক্রিম ফ্যাক্টরিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

জানা গেছে, উপজেলার কারেন্টহাটে শাফিন আইসক্রিম ফ্যাক্টরিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ অভিযান চালান। 

এ সময় ওই ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন ক্ষতিকর পানীয় রাখা, পণ্য উৎপাদন ও বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত অনুমোদনবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করেন।