মে ২০, ২০২৬, ০৮:২০ পিএম
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলের ভান্ডারা ইউনিয়নে ৫ হাজার ২৪৮টি পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারাদেশে ১০ (দশ) কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হচ্ছে।
উক্ত কর্মসূচির আওতায় মঙ্গল ও বুধবার ২ দিনব্যাপী উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের অসহায় হতদরিদ্র ৫ হাজার ২৪৮টি পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য শস্য (চাল) বিতরণ করা হয়েছে।
এ সময় উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ফিরোজ হোসেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, অত্র ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রোকনুজ্জামান খোকন, অত্র ইউপি’র বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন