মোঃ ইউসুফ আলী
মে ২৩, ২০২৬, ০৪:৪৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটির নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের জেলরোডস্থ প্রতিষ্ঠানটির নিজস্ব মিলনায়তনে এই ৩৩তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এতে প্রধান অতিথি ছিলেন।
দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীকের বিশেষ উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুস সামাদ। সভার শুরুতে বিগত দিনে মৃত্যুবরণকারী সম্মানিত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
পরবর্তীতে সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী বছরের বাজেট পেশ ও মুক্ত আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। অনুষ্ঠান শেষে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের চেয়ারম্যান মো. নাজমুল হক আগামী ২০২৬-২০২৯ তিন বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন।নতুন কমিটিতে আব্দুস সামাদ পুনরায় সভাপতি এবং সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে মো. মোকাররম হোসেন ও শহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং কোষাধ্যক্ষ পদে মো. মকশেদ আলী মঙ্গলিয়াসহ মোট ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এই জব ফেয়ার বা সামাজিক নেতৃত্ব স্থানীয় তরুণদের সম্পৃক্ততা বাড়িয়ে দেশের সাংস্কৃতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানজুড়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।