শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

মে ২৪, ২০২৬, ০৪:০৪ পিএম

দিনাজপুরে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন ও আলোচনা সভা

ছবি-দিনাজপুর টিভি

নিরাপদ প্রসব নিশ্চিতের আহ্বান নিয়ে দিনাজপুরে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে আজ রোববার বিকেলে শহরের একটি সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, নিরাপদ প্রসব চাই, স্বাস্থ্য কেন্দ্রে চল যাই।

মাতৃমৃত্যু হার কমাতে সচেতনতা জরুরি।সভায় জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুনের সভাপতিত্বে মূল প্রবন্ধ ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রুবিনা আকতার। 

নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. খাদিজা নাহিদ ইভা বলেন, প্রতি লাখে মাতৃমৃত্যুর হার এখনো ১৭৬। মূলত খিঁচুনি ও রক্তক্ষরণের কারণেই এমনটা ঘটছে। নিয়মিত চেকআপ ও স্বাস্থ্যকেন্দ্রে সেবা নেওয়ার বিকল্প নেই।নারী স্বাস্থ্য রক্ষায় পুরুষ সমাজকেও সচেতন হতে হবে।

বক্তারা আরও বলেন, ঝুঁকি কমাতে কেবল নারীকে সচেতন হলে চলবে না, বাল্যবিবাহ রোধেও কাজ করতে হবে। আসন্ন জাতীয় বাজেটে প্রজনন স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান তারা। সভার শেষে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করে নেতৃবৃন্দ।