মে ২৪, ২০২৬, ০৮:৫৭ পিএম
মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার সংবর্ধনা পাওয়া দিনাজপুরের কৃতী শিক্ষার্থীরানিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা-জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সফল হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন দিনাজপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষা বর্ষের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীরা।
রবিবার সকালে দিনাজপুর সরকারি কলেজের অডিটরিয়ামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটি-২০২৬ আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন তারা।এবার দিনাজপুর সরকারি কলেজ থেকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে ২৫০ জন শিক্ষার্থী এবং তাদের এই সংবর্ধনা দেয়া হয়েছে।
প্রথমবারের মতো এসব মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো দিনাজপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান।
সংবর্ধনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল হাসান, কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে চান্স পাওয়া শিক্ষার্থীদের মিলন মেলা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন