রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার: ঢেউটিন ও চেক বিতরণ

মো: মামুনুর রশিদ

মে ২৫, ২০২৬, ০৫:৫৪ পিএম

দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার: ঢেউটিন ও চেক বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬২টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এই সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।

উপকারভোগীদের হাতে অনুদান তুলে দেওয়া হয়।কর্মসূচিতে অন্যদের মধ্যে তমালিকা পাল ও মো. ফেরদৌস আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বক্তারা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। ঢেউটিন ও আর্থিক সহায়তার মাধ্যমে পরিবারগুলো দ্রুত নতুন ঘর নির্মাণ করতে পারবে। এর ফলে তাদের আবাসন সংকট লাঘব হবে।উপকারভোগীরা সরকারের এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেছেন।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন। সরকারি এই অনুদান সঠিক সময়ে পাওয়ায় ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে। 

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন। সরকারিভাবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।দুর্যোগ মোকাবিলায় প্রশাসন এখন তৎপর রয়েছে।