শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

চিরিরবন্দরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

এনামুল মবিন(সবুজ)

মে ৩০, ২০২৬, ০৪:১৩ পিএম

চিরিরবন্দরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

দিনাজপুরের চিরিরবন্দরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০ টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া (সংসদ সদস্য)। 

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব মোঃ মাহমুদ উল আলমের সভাপতিত্বে এসময় উপজেলা বিএনপি নেতা নুর আলম সরকার দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়েন উদ্দিন শাহ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।