বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পঞ্চগড়ে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

আবু সালেহ মোঃ রায়হান

মে ৩০, ২০২৬, ০৪:৩২ পিএম

পঞ্চগড়ে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন

পঞ্চগড়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শকে ধারণ করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সময়োপযোগী বিভিন্ন কৌশল গ্রহণ করছেন।

শনিবার (৩০ মে) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন এবং বেগম খালেদা জিয়া যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মসূচিগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।