শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে জিয়ার শাহাদত বার্ষিকীতে সংসদ সদস্য মনজুরুল

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩০, ২০২৬, ০৬:৪৬ পিএম

বীরগঞ্জে জিয়ার শাহাদত বার্ষিকীতে সংসদ সদস্য মনজুরুল

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের অবিচল প্রতীক, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দিনাজপুরের বীরগঞ্জে শনিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম (সংসদ সদস্য)।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ মোঃ আমিরুল বাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাহেদুল ইসলাম মাজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা যুব বিষয়ক সম্পাদক মশিউর রহমান।