মে ৩০, ২০২৬, ০৯:১৩ পিএম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।এ উপলক্ষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। একইসঙ্গে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আইনজীবী মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এ সময় মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকাল থেকে পৌর বিএনপি এবং কোতোয়ালি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

-20260530124608.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন