মে ৩০, ২০২৬, ০৯:৪০ পিএম
দিনাজপুরের কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার বিকেলে উপজেলার বলরামপুর সাহাপাড়ায় উক্ত খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা খাতুন মিম, কাহারোলসার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৬ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করেন এ খাল খনন কর্মসূচির।

-20260530151326.jpg)
দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন