শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বোচাগঞ্জে ভূমি অধিকার নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ আব্দুর রাজ্জাক

জুন ৩, ২০২৬, ০৭:৩১ পিএম

বোচাগঞ্জে ভূমি অধিকার নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রান্তিক মানুষের ভূমি অধিকার প্রতিষ্ঠা, টেকসই কৃষি-ভূমি সংস্কার এবং জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা সিডিএ’র উদ্যোগে বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই গুরুত্বপূর্ণ দাপ্তরিক সভার আয়োজন করা হয়। 

তৃণমূলের ভূমিহীন পরিবারের অধিকার রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে সভায় বিশদ আলোচনা করা হয়।গ্রামীণ জনপদে টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক সমতা নিশ্চিত করতে ভূমিহীন জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত কৃষি-ভূমি সংস্কার এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

সিডিএ’র স্থানীয় সভা প্রধান বা নিীকান্ত সরকারের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও মো. মারুফ হাসান। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সদস্য সচিব মো. সামসুল আলম, সিডিএ’র আঞ্চলিক সমন্বয়কারী মো. কামরুজ্জামান এবং ইউনিট ব্যবস্থাপক মোছা. শাহিনা খাতুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ইউনিয়ন থেকে আগত ভূমিহীন ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা প্রশাসনের সামনে তাঁদের দীর্ঘদিনের আবাসন ও আইনি সমস্যাগুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন।সরকারি খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে সুষম বণ্টন এবং আইনি জটিলতার অবসান ঘটানো গ্রামীণ দারিদ্র্য বিমোচনে বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

প্রান্তিক পরিবারগুলোর দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শুনে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান তাঁদের সমস্ত সমস্যা দ্রুত ও আইনসম্মত উপায়ে সমাধানের দৃঢ় আশ্বাস প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন যে যেকোনো আপদকালীন সংকটে কিংবা অধিকার আদায়ের লড়াইয়ে বোচাগঞ্জ উপজেলা প্রশাসন সবসময় প্রান্তিক ও মেহনতী মানুষের পাশে ছায়ার মতো থাকবে। স্থানীয় গণমাধ্যমকর্মীরাও ভূমিহীনদের অধিকার আদায়ে গঠনমূলক লেখনীর মাধ্যমে মাঠপর্যায়ে প্রশাসনকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করলে সভাটি অত্যন্ত সফলভাবে সমাপ্ত হয়।