জুন ৬, ২০২৬, ১০:৩০ পিএম
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখা মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় কর্মীপরিষদ সদস্য ও দিনাজপুর শাখার পরিচালক মো. কামরুজ্জামান (সুমন)।
তিনি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং শিশু-কিশোরদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শাখার সদস্যদের অংশগ্রহণে বৃক্ষরোপণ, সচেতনতামূলক পোস্টার প্রদর্শন এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন শাখার অফিস সম্পাদক অগ্রপথিক তৌফিকুর রহমান, অর্থ সম্পাদক সাগর ইসলাম মারুফ এবং পত্রিকা সম্পাদক রাকিব হোসেন রনি।
ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখা জানায়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন