বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক পরিকল্পনা সভা

মো: মামুনুর রশিদ

জুন ২৩, ২০২৬, ০৫:৫৬ পিএম

দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক পরিকল্পনা সভা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর মাতাসাগর, লালুপাড়াস্থ পালকীয় কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ভিডিএস, ইউএসডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবক ও উপকারভোগীদের নিয়ে এডিপি পর্যায়ে বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। 

দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ব্যবস্থাপক সেবাস্টিয়ান ডিউরিফিকেশনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, ৪নং শেখপুরা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ নুর আলম ও রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হাসনা ইয়াসমিন।

বার্ষিক পর্যালোচনা ও পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন দিনাজপুর এডিপির সিনিয়র কর্মসূচি কর্মকর্তা ভিক্টোরিয়া বিশ্বাস, সিনিয়র কর্মসূচি কর্মকর্তা উজ্জ্বল রেমা, কর্মসূচি কর্মকর্তা শিশির রোজারিও ও কনিষ্ঠ কর্মসূচি কর্মকর্তা রিমি রোজারিও। তারা বলেন, দিনাজপুর সদর ১০টি ইউনিয়ন ও একটি র্পৌরসভায় বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করে কতখানি তার অর্জন হয়েছে এবং আগামীতে আরও নতুন কার্যক্রমের পরিকল্পনা ও আয়-ব্যয়ক প্রণয়ন করার বিষয় আজকের এই প্রশিক্ষণ কর্মশালা।

পর্যালোচনা ও পরিকল্পনা সভায় ভিডিএস, ইউএসডিসি, শিশু ফোরাম, যুব ফোরাম, অভিভাবক ও উপকারভোগীরা বিগত বছরের কার্যক্রম হিসেবে হতদরিদ্র পরিবারের সহায়তা প্রদান ও তাদের স্বপ্ন তৈরি করা, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, শিশু জরিপ, স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন, শিশু শ্রম, শিশু সুরক্ষা কমিটি গঠন, বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণা, কিশোর-কিশোরী সমিতি গঠন, শিশু অধিকার, শিক্ষা বিষয় ও প্রাক-শৈশব বিকাশ নিয়ে আলোচনা এবং অর্জনসমূহ তুলে ধরা হয়।