রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

মোঃ নুর ইসলাম

জুন ২৬, ২০২৬, ০৩:৪৫ পিএম

দিনাজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত

ছবি-দিনাজপুর টিভি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে একটি মাদকবিরোধী বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে দিনাজপুর জেল সুপার আবু নূর মো. রেজা, জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নুরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রকিবুজ্জামান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা সভায় অংশ নেন। আলোচনা সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার এবং সমাজ থেকে এই ব্যাধি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।