বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, দর্শকদের ভিড়

মোঃ আরিফ ইসলাম

জুন ২৬, ২০২৬, ১০:১৭ পিএম

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত, দর্শকদের ভিড়

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জে হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই খেলায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত শত শত দর্শনার্থী উপস্থিত থেকে গ্রামীণ এই আনন্দ উপভোগ করেন।মাঠজুড়ে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ঐতিহ্যবাহী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু। বিশেষ অতিথি হিসেবে বীরগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আসাদুল ইসলাম দুলাল এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আকাশ চৌধুরী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন এলাকা থেকে আসা বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে আকর্ষণীয় রাষ্ট্রীয় ও স্থানীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. জাকির হোসেন ধলু এই ধরনের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার আয়োজন মফস্বল অঞ্চলে নিয়মিত অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি বর্তমান নতুন প্রজন্মকে দেশের লোকজ সংস্কৃতি, নিজস্ব ঐতিহ্য এবং সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। গ্রামীণ ঐতিহ্যের এই সুন্দর আয়োজনটি দীর্ঘ দিন পর বীরগঞ্জের সর্বস্তরের এলাকাবাসীর মাঝে একটি উৎসবমুখর ও আনন্দের আবহ সৃষ্টি করেছে।