বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

মাদকবিরোধী অভিযানে বীরগঞ্জে ৩ জনের কারাদণ্ড

মোঃ আরিফ ইসলাম

জুলাই ৬, ২০২৬, ০২:২২ পিএম

মাদকবিরোধী অভিযানে বীরগঞ্জে ৩ জনের কারাদণ্ড

ছবি : দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে আটক ৩ মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত এই মোবাইল কোর্টে আটক ব্যক্তিদের বিরুদ্ধে শুনানি শেষে দণ্ডাদেশ নিশ্চিত করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আকাশ বর্মন (৩ মাসের কারাদণ্ড), বিকাশ চন্দ্র বর্মন (৬ মাসের কারাদণ্ড) এবং মো. আলিম উদ্দিন (১ বছরের কারাদণ্ড)। তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি বীরগঞ্জ থানার বিভিন্ন এলাকায়।

দণ্ডাদেশ অনুযায়ী, কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আদালতের আদেশ কার্যকর করতে দণ্ডিতদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত এই অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে।