জুলাই ৬, ২০২৬, ০৪:০৮ পিএম
এই প্রতিপাদ্য সামনে রেখে প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। দিবসটি উপলক্ষে সোমবার দিনাজপুরের বিরলে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ করা হয়।দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলামের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হোসেন মো. দিনার। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পাঁচজন সমবায়ীর মাঝে মোট ৬ লাখ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক জুলাই আন্দোলনে বিরলের শহীদ তিনজন তরুণের বাড়িতে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন