বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

পরিবেশ রক্ষা‍‍`ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষরোপণ ক্যাম্পেইন

মো: মামুনুর রশিদ

জুলাই ১৪, ২০২৬, ০৭:৫৭ পিএম

পরিবেশ রক্ষা‍‍`ওয়ার্ল্ড ভিশনের বৃক্ষরোপণ ক্যাম্পেইন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামীর জন্য দূষণমুক্ত পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দিনাজপুরের আস্করপুর ইউনিয়নে আয়োজিত বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এডিপি এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন ও উপকারভোগী সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষের বিকল্প নেই। তাই প্রতি বছর বাড়ির পাশের ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে। আগামী প্রজন্মকে একটি দূষণমুক্ত সুন্দর পৃথিবী উপহার দিতে আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৩৮০ জন উপকারভোগীর প্রত্যেককে আম, পেয়ারা ও জলপাই গাছের চারা প্রদান করা হয়। সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভিক্টরিয়া বিশ্বাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভাপতির বক্তব্যে সেবাস্টিয়ান পিউরীফিকেশন জানান, প্রতি বছর ওয়ার্ল্ড ভিশন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তিনি উল্লেখ করেন, এই কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাচ্ছে, অন্যদিকে আগামী প্রজন্মকে একটি সুন্দর ও দূষণমুক্ত পৃথিবী উপহার দিয়ে যাওয়া সম্ভব হবে।