রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৬, ১১:৪০ পিএম

বিরামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যুবক আটক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩,৫০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন এবং ২৫,৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তাহমুদার রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল।

দিনাজপুরের বিরামপুর থানাধীন রনগাঁও (২নং কাটলা ইউপি, ৬নং ওয়ার্ড) গ্রামের মো. রিপন হোসেন (৩৫) এর বাড়ি তল্লাশি করে। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৫০০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭,০০,০০০ টাকা। এছাড়া ২৫ হাজার ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫১,০০,০০০ টাকা। উদ্ধারকৃত আলামতের সর্বমোট আনুমানিক মূল্য ৫৮,০০,০০০ টাকা।

পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ৮ (গ) ও ২৯ (গ) ধারায় বিরামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এই মাদকদ্রব্য উদ্ধার ও আসামী গ্রেফতারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর এলাকার পরিদর্শক মো. আব্দুর রহমান নিশ্চিত করেছেন।