জুলাই ১৮, ২০২৬, ০২:৪৪ পিএম
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের কৃতি সন্তান মাইমুনা আক্তার মুক্তা রংপুর মেডিকেল কলেজ থেকে সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। কঠোর পরিশ্রম ও অদম্য মেধার মাধ্যমে তিনি আজ একজন সফল চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।বাবা-মায়ের স্বপ্নপূরণ করে সফল চিকিৎসক হিসেবে আত্মপ্রকাশ করলেন মাইমুনা।
তিনি গাউসিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোখলেছুর রহমান-এর জ্যেষ্ঠ কন্যা। বাবার অক্লান্ত পরিশ্রম, পরিবারের উৎসাহ এবং নিজের পড়াশোনার প্রতি একাগ্রতাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে জানিয়েছেন তার পরিবার। শিক্ষাজীবনে বরাবরই মেধার স্বাক্ষর রাখা মাইমুনা তার অধ্যবসায়ের মাধ্যমে এই অর্জন নিশ্চিত করেছেন।
তার এই গৌরবময় সাফল্যে এলাকায় আনন্দের বন্যা বইছে। বীরগঞ্জ তথা সমগ্র দিনাজপুরবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শিক্ষক মাওলানা মোখলেছুর রহমানের জ্যেষ্ঠ কন্যার এমন অর্জনে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সফল চিকিৎসক হিসেবে মাইমুনা আক্তার মুক্তার আগামী দিনের পথচলা হোক আরও গৌরবময়। মানুষের সেবায় তার অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে তিনি যেন আরও সফল হন, সেই প্রত্যাশা সবার।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন