মোঃ ইউসুফ আলী
জুলাই ১৮, ২০২৬, ০৪:৫৭ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের দিনাজপুর আগমন উপলক্ষে বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দিনাজপুর শহরের ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবন হলরুমে এই সভা সম্পন্ন হয়।স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সংগঠনের সাংগঠনিক দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার সভাপতি ও দিনাজপুর সদর হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা। সভার প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক তথ্য তুলে ধরেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. সৈয়দ মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল রাজা। বিপিএইচসিডিএ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
মুক্ত আলোচনায় অংশ নেন জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী আবু আহমেদ জাফরুল্লাহ, পঞ্চগড় জেলার সাবেক সিভিল সার্জন ডা. মো. ইমার উদ্দিন কায়েস, মো. সাইদুর রহমান এবং মাজেদা চক্ষু হাসপাতালের পরিচালক ডা. আবুল এহসান।অনুষ্ঠানে জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতেই সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।