বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরের বিরলে মাদরাসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

আতিউর রহমান

আগস্ট ১, ২০২৬, ০৮:৪৫ পিএম

দিনাজপুরের বিরলে মাদরাসার নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরল উপজেলায় বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাঁচ নম্বর বিরল ইউনিয়নের বুনিয়াদপুর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-দুই আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। স্থানীয় শিক্ষা খাতের অবকাঠামোগত উন্নয়নে এই নতুন ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. সিরাজুল ইসলাম এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ষ মাওলানা আবদুল ওয়াকিল। এ সময় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনিছুর রহমান সরকার। 

উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা ও ফিরোজ হোসেন, উপদেষ্টা রুহুল আমিন, যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাদল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রবি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাইদুল ইসলাম মাহিদ এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আল মামুন।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষা অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের মানসম্মত পড়াশোনা নিশ্চিত করতে সাহায্য করবে। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।নবনির্মিত এই চারতলা ভবন চালুর ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট নিরসন হবে এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।