বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৬, ১২:০২ এএম

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বক্তব্যে তিনি বলেন, দিনাজপুরের কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দীর্ঘ সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আশফাক।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।